
ছবি- সংগৃহীত
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার সারা দেশে একযোগে প্রকাশিত ফলাফলে মোট পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।
এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সার্বিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল ভালো হয়েছে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে, ৭১ দশমিক ৬৩ শতাংশ। সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ বোর্ডে, ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
এ ছাড়া কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫ শতাংশ এবং সিলেট বোর্ডে ৫৮ দশমিক ৩৩ শতাংশ।
সূত্র: বাসস