News update
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ     |     
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
সিডনি প্রতিনিধি: প্রবাস বাংলা 2026-08-09, 6:11pm

ক্যাম্পবেলটাউন মেয়রের গালা ডিনারে বাংলাদেশি কমিউনিটির প্রাণবন্ত অংশগ্রহণ

whatsapp-image-2026-08-08-at-8-fd180980f75128ca5736d4f34c953ffb1786277514.jpeg


অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়রের গালা ডিনার উপলক্ষে অটটিমু হাউসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন পেশা ও সম্প্রদায়ের মানুষ—শিক্ষাবিদ, ব্যবসায়ী, অনলাইন ব্যবসায়ী, কমিউনিটি নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্টাডি অস্ট্রেলিয়া এডুকেশন উইথ ভিসার সিইও ও প্রিন্সিপাল হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ডকে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গালা ডিনারে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্যসংখ্যক সদস্যের উপস্থিতি ছিল। বিশেষ করে ক্যাম্পবেলটাউন ও আশপাশের এলাকার বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলরদের মধ্যে মাসুদ চৌধুরী, মাসুদ খলিল, এস রহমান, টুম্বাপাসহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও সমাজকর্মীদের মধ্যে গামা আবদুল কাদের, ড. সিরাজুল হক, শফিকুল আলম, মনিরুল হক জর্জ, আলমগীর, কায়ছার আহমেদ, হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার, লেনিন, মিতা, মোবারক হোসেন জিয়ন, পূর্বী পারমিতা বোস, সেলিমা বেগম, তিশা তানিয়া, জাকির হোসেন, ড. দুলাল, সোবাহান, আকরামুজ্জামান, মাচুদুর রহমান, আবির আবরার কাকলি, জুঁই সেন তুলি, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম সাচ্চু, শাহাদাত, ফারুক আহমেদ, শাহাদত, আব্দুস ছাত্তার, লালন কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গালা ডিনারে বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব পায়। উপস্থিত ব্যক্তিরা বলেন, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সঙ্গে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশিরা শিক্ষা, ব্যবসা, বিভিন্ন পেশা, সামাজিক কর্মকাণ্ড এবং স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ভবিষ্যতে কমিউনিটির উন্নয়ন এবং বৃহত্তর অস্ট্রেলিয়ান সমাজের সঙ্গে বাংলাদেশি জনগোষ্ঠীর সম্পৃক্ততা আরও বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বোপরি, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়রের গালা ডিনারটি বিভিন্ন জাতি, সংস্কৃতি ও পেশার মানুষের এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের সক্রিয় উপস্থিতি ও অবদানের বিষয়টি আরও দৃশ্যমান করে তোলে।