
ছবি: সংগ্রহীত
১২ আগস্ট ২০২৬, ০৯:২৩ এএম
ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি দুটি ভিন্ন ট্রেইনি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উভয় পদের জন্যই আবেদনের শেষ সময় আগামী ১৯ আগস্ট ২০২৬। আগ্রহী প্রার্থীরা সরাসরি ট্রাস্ট ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল অথবা BDJobs এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার (TACO)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
অভিজ্ঞতা: এই পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। ফ্রেশ গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন: ৩০,০০০+ টাকা।
২. পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার
(ডাইরেক্ট সেলস টিম–কার্ড সেলস, কিউআর, পিওএস)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: এই পদে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
সাধারণ তথ্যাবলি:
চাকরির ধরন: ফুল টাইম (বেসরকারি চাকরি)।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ট্রাস্ট ব্যাংকের অফিশিয়াল নিয়োগ পোর্টাল career.tblbd.com-এ গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। কোনো প্রকার হার্ডকপি বা কাগজের সিভি গ্রহণ করা হবে না।