News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
ময়মনসিংহ প্রতিনিধি খবর 2026-09-14, 6:50am

লাইনচ্যুত বগি উদ্ধার, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ছয় ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো রেল যোগাযোগ

train-61b3a8faa9c1091806675c230a9abe641789347008.jpg


লাইনচ্যুত পাথরবাহী ট্রেনের বগি উদ্ধারের পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রোববার রাত ১১টার দিকে রেল যোগাযোগ চালু হয়।


রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন স্টেশনে আটকে থাকা তিস্তা, যমুনা ও কমিউটারসহ কয়েকটি ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তি কমে আসে।


ময়মনসিংহ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, রোববার বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ রেলওয়ে থানার আওতাধীন কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পাথরবাহী ব্যালাস্ট ট্রেনের (বিটি ট্রেন) একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ শুরু করে।


রাত ১১টার দিকে বগিটি উদ্ধার করা হলে রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এর আগে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রুটটিতে টানা ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের আটকে থাকতে হয়। উদ্ধারকাজ শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।