News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
নিজস্ব প্রতিবেদক খবর 2026-09-16, 8:14am

চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ২

chandpur-accident-21a0d4ba8a7e6494387385b1631890bc1789524857.jpg

অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ। ছবি: সংগৃহীত


চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে সিএনজি যাত্রী মোহর আলী (৬০) এবং অটোরিকশাচালক কবির মাল।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ জোরে ব্রেক করলে পেছনে থাকা সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। পরে সিএনজিটি ছিটকে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে পড়ে।

এ সময় সিএনজিচালকসহ কয়েকজন যাত্রী সড়কে ছিটকে পড়েন। এতে চারজন আহত হন। তাদের মধ্যে মোহর আলী ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক কবির মালকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।