News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
যশোর প্রতিনিধি খবর 2026-09-20, 10:52am

অভয়নগরে চন্দর বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

jessore-f6dce6aa049e4f3b3dc33fc1e1cae6311789879955.jpg


যশোরের অভয়নগর উপজেলার ধূলগ্রামে চন্দর বিলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। 

শনিবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ১৭টি ডিঙি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ দেখতে বিলের দুই পাড়ে জড়ো হন বিপুলসংখ্যক দর্শনার্থী।

স্থানীয় বেসরকারি সংস্থা ও সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান পল্লী কল্যাণ সমিতির উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ইমান আকুঞ্জির নৌকা প্রথম এবং দীপঙ্কর সরকারের নৌকা দ্বিতীয় স্থান অর্জন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম।

পল্লী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক এস এম নজরুল ইসলাম বলেন, আধুনিকতার প্রভাবে গ্রামীণ ঐতিহ্যের অনেক উপাদান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে বিলুপ্তপ্রায় এই ঐতিহ্যকে তুলে ধরতেই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘আধুনিকতার প্রভাবে গ্রামীণ ঐতিহ্যের অনেক উপাদান হারিয়ে যাওয়ার সময়ে আমরা নতুন প্রজন্মের সঙ্গে এই বিলুপ্তপ্রায় ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করেছি।’

প্রধান অতিথি শেখ আবুল কাশেম বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।

যশোরের অভয়নগর উপজেলার ধূলগ্রামে চন্দর বিলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে দুই পাড়ে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ।