News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
গোপালগঞ্জ প্রতিনিধি খবর 2026-09-20, 11:32am

গোপালগঞ্জে বাসের চাপায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

kashiani-c468b401308fee90429defd909b3d1451789882336.jpeg


গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পঞ্চবটি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের মৃত আমীর আলী মীরের ছেলে বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) এবং একই গ্রামের কুটি মিয়া মোল্লার ছেলে জাহিদ মোল্লা (৫০)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, রাতে পঞ্চবটি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওমর মীর ও জাহিদ মোল্লা। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওমর মীর নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত জাহিদ মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই কাজী ওবায়দুল কবির।