News update
  • শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন     |     
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
  • হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে     |     
বঙ্গলোক ডেস্ক খবর 2026-08-03, 2:15pm

বরিশালে সন্দেহভাজন বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন আশঙ্কাজনক

barisal-20260803070933-fa66ac4b03e81a90742705862b535a8a1785744923.jpg

ছবি- সংগৃহীত


বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি বাড়িতে সন্দেহভাজন বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার সকাল প্রায় ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলামৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন শাহ আলমের স্ত্রী হানুফা বেগম, মেয়ে এতি এবং নাতি ফাহিম। প্রথমে তাদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে ব্যবহৃত বিস্ফোরকের ধরন এবং জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

শাহ আলমের ছেলে জামাল দাবি করেন, বাড়ির পাশে বালুভর্তি একটি বস্তার মধ্যে রাখা বোমা সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়।

তিনি জানান, বিস্ফোরণের পর তাঁর মা, বোন ও ভাগ্নে আগুনে দগ্ধ হলে আগুন নেভাতে পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। কীভাবে ওই বোমা সদৃশ বস্তু সেখানে এলো, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।