News update
  • শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন     |     
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
  • হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে     |     
বিনোদন 2026-08-03, 8:30pm

‘গুলশানের চামেলী’তে মানবাধিকারকর্মীর চরিত্রে বাঁধন

hf-ff4827739b75d73e08490b33801636581785767400.jpg


‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘গুলশানের চামেলী’ নামের বাণিজ্যিক ঘরানার এই সিনেমায় তাকে দেখা যাবে একজন মানবাধিকারকর্মীর চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল।


আবদুল্লাহ জহির বাবুর কাহিনিতে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার। নতুন এই চলচ্চিত্রে নিজের চরিত্র ও গল্প নিয়ে বেশ আশাবাদী বাঁধন।


নিজের চরিত্র প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমার চরিত্রটি চমৎকার। সিনেমাটি মূলত মেয়েদের গল্প নিয়ে। আমিও নারীপ্রধান গল্প পছন্দ করি। এ ধরনের কাজে আমার আগ্রহ বেশি। সব মিলিয়ে মনে হচ্ছে, ভালো কিছু হতে যাচ্ছে।’


‘গুলশানের চামেলী’তে বাঁধনের পাশাপাশি অভিনয় করবেন দেশের একঝাঁক জ্যেষ্ঠ ও জনপ্রিয় অভিনয়শিল্পী। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রোজিনা, মিশা সওদাগর, ওমর সানী ও আমিন খানকে। আর সিনেমার নামভূমিকায় অভিনয় করবেন ভারতের একজন অভিনেত্রী।


সিনেমাটিতে দেশের গুণী ও জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে নিজের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন বাঁধন। তিনি বলেন, ‘এই সিনেমায় অনেক গুণী ও সিনিয়র শিল্পী আছেন। এর আগে আমি সৃজিত মুখার্জি বা তানিম নূরের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছি। এবার একদম ভিন্ন এক অভিজ্ঞতা হবে।’


নতুন সিনেমার নির্মাতা ও প্রযোজকের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও সম্মানেও সন্তুষ্ট এই অভিনেত্রী। বাঁধন বলেন, ‘এখন পর্যন্ত পরিচালক ও প্রযোজকের পক্ষ থেকে আমাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, যা আমার খুব ভালো লেগেছে।’


নারীকেন্দ্রিক গল্প ও শক্তিশালী চরিত্রের প্রতি বরাবরই আগ্রহী বাঁধন। ‘গুলশানের চামেলী’তে মানবাধিকারকর্মীর চরিত্রে তার অভিনয় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।