
নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিউজিল্যান্ড শাখার ত্রিবার্ষিক সাধারণ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত এই কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য (২০২৬–২০২৯ মেয়াদ) ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হায়াৎ কাজী এবং সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন মো. সরোয়ার জাহান বাবু।
সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি কাজী হায়াৎ সেতু। সভার শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক মো. সরোয়ার জাহান বাবু তাঁর সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। এতে প্রবাসে সংগঠনের কার্যক্রম এবং আগামী দিনের সাংগঠনিক লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার দ্বিতীয় ও শেষ পর্বে নবনির্বাচিত সভাপতির মাধ্যমে আগামী ২০২৬–২০২৯ মেয়াদের ২৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নিখিল পোদ্দার, মোসলিম উদ্দিন, মো. আলী হোসেন চিশতী ও রনজু আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়াহিদা আফরিন আনন্যা, মাহবুবুল হক বাবু ও শফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে রাসেল রানা এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ আব্দুল কাদির সৈকত।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে কোষাধ্যক্ষ মুহাম্মদ মাহফুজুর রহমান আসিফ, সাংস্কৃতিক সম্পাদক তুহিন, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক অয়ন দাস, সরকারি যোগাযোগবিষয়ক সম্পাদক নাজমুল করিম নিপুণ, তহবিল সংগ্রহ ও ধর্মবিষয়ক সম্পাদক আমিনুল, ক্রীড়া সম্পাদক আল মোমেন, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. মঈন উদ্দিন এবং প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম দুর্জয়।
এছাড়াও কমিটির সম্মানিত কার্যনির্বাহী সদস্যরা হলেন— তানজির হাসান, রাফুর রহমান রত্ন, এ কে এম মামুন, সেজনিন মিম, সুমন বসুনিয়া ও নাহিদ আহমেদ।
নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত নেতাকর্মী ও সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ ও সন্তোষ প্রকাশ পায়। পরিশেষে, নতুন কমিটির নেতৃবৃন্দ দলের আদর্শ প্রবাসে ছড়িয়ে দিতে এবং আগামী দিনের সকল সাংগঠনিক কার্যক্রমে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।