News update
  • ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ      |     
  • ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি: ৬৭২ জন হাসপাতালে ভর্তি এবং ২ জনের মৃত্যু     |     
সিডনি প্রতিনিধি: প্রবাস বাংলা 2026-07-29, 6:47am

সিডনিতে নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন

758554261_122139456243124775_5309214699495091101_n-3070f5301953880c26c0a07cbcb9ce8e1785286066.jpg


আনন্দঘন পরিবেশে অস্ট্রেলিয়ার সিডনিতে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান।

সিডনির ধানসিড়ি রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে শুরুতেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ নিউজ২৪-এর অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজ২৪-এর অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং রহমত উল্লাহ ও হাজী মোহাম্মদ দেলোয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞানী ড. নার্গিস বানু, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, 

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব সভাপতি রহমত উল্লাহ, বঙ্গলোক সম্পাদক আতাউর রহমান, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি এ কে এম শফিকুল হক, কমিউনিটি নেতা শফিকুল আলম, অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক নোমান মাসুম, সিডনি বাংলাদেশ সম্পাদক সেলিমা বেগম, অস্ট্রেলিয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অর্ক হাসান, আমাদের কথা সম্পাদক পূরবী পারমিতা বোস, আইপিডিসি নেতা মোহাম্মদ আবু ইউসুফ, ঢাকা সিডনি ইনসাইডার-এর চিফ এডিটর আজাদ কবির, রেজাউল করিম এবং ইঞ্জিনিয়ার আব্দুল হোসাইনসহ আরও অনেকে।

বক্তারা নিউজ২৪-এর এক দশকেরও বেশি সময়ের সফল পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দেশ-বিদেশের নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে নিউজ২৪ দর্শকের আস্থা অর্জন করেছে এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সেতুবন্ধন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা নিউজ২৪-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন। পরে কেক কেটে নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। প্রাণবন্ত পরিবেশে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।

তথ্যসূত্র: টিম প্রেস অস্ট্রেলিয়া 

(বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্ট গ্রুপ)