News update
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ     |     
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
প্রথম পাতা 2026-08-09, 4:57pm

জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই

photo-c03d53b70feba4ea842510abecd6c45e1786273036.jpg


জাতীয় প্রেস ক্লাব সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই । তিনি আজ রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন ।

আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে পোস্তগোলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃণাল কৃষ্ণ রায় ১৯৬৫ সালে পাকিস্তান অবজারভারের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস, ফিনান্সিয়াল এক্সপ্রেস ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসে কাজ করেন। 

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।