News update
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনকে ঘিরে বিতর্ক     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
জাতীয় 2026-08-09, 11:17am

প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন

tarek-rahman-8bb3ac8854fa7c819d5a85760217cdbe1786252821.jpg

ছবি- সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান আজ হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে মহেশখালীর পথে রওনা হয়েছেন। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। এরপর তিনি বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন ঘর হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমান জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হন।

মহেশখালী সফরের সময় প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর তিনি বাঁশখালী ও হাটহাজারীতে যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন ঘর হস্তান্তর করবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টা ৩০ মিনিটে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন।

দুপুর ২টায় তিনি ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিকেল ৩টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি হাটহাজারী ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন।

পরে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন।

আতিকুর রহমান রুমান জানান, দিনের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী রাত ৯টা ৩০ মিনিটে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এটিই প্রথম সফর। 


সূত্র: বাসস