News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-10-15, 7:28am

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন

psc-3b94234bd8aa4058536b581bc3171d4c1792027724.jpg


প্রায় চার বছর পর ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বিসিএসে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রকাশিত গেজেটে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর নিয়োগের গেজেট প্রকাশ করা হলো। এর আগে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করেছিল পিএসসি।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওই ফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত সময় লাগে প্রায় তিন বছর। এরপর নিয়োগের গেজেট প্রকাশ করতে আরও প্রায় ১১ মাস সময় লাগে। সব মিলিয়ে প্রায় চার বছর পর ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ হলো।