News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বিনোদন ডেস্ক প্রথম পাতা 2026-10-15, 7:42am

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ক্ষুব্ধ ওমর সানী

omar-mousomi-f8a64778d625ee670486d7bc41beb4961792028561.jpg


স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওমর সানী। এ সময় নিজের পরিবারকে ঘিরে চলমান আলোচনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমী ও তাদের ছেলে ফারদিনকে নিয়ে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ে। এসব তথ্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেতা।

তিনি বলেন, পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পোস্টগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করবেন।

ওমর সানী আরও বলেন, তিনি পরিবার নিয়ে ভালো আছেন এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান। ব্যক্তিগত জীবন নিয়ে মনগড়া তথ্য প্রচার না করে তাকে নিজের মতো থাকতে দেওয়ার আহ্বান জানান এই অভিনেতা।