News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-10-15, 6:56pm

ছয় মাসে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে বসছে ৬০ ডায়ালাইসিস মেশিন

health-555bf8344ca0caf09b42f55e185526d81792068995.jpg


আগামী ছয় মাসের মধ্যে দেশের বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন’ সম্পর্কিত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে হেলথ ইনস্যুরেন্স ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন। এ লক্ষ্যে দ্রুত প্রতিটি ইউনিয়নে একটি করে হেলথ সেন্টার এবং তিনটি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ওয়েলবিং সেন্টার স্থাপন করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে দরপত্র আহ্বান করে এক বছরের মধ্যে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে রক্ত পরীক্ষাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ের সুযোগ থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একসঙ্গে সব পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন। এ কারণে গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।