News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-17, 9:29am

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

resize-dc3d3b1a336fbbd51585e31c95f45c831792207795.jpg

ছবি: সংগৃহীত


রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখাতে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ওই ভবনটির ভেতরে প্রবেশ করেন।

পরে বেলা সোয়া ১১টার দিকে ভবনের নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে শাহবাগের বারডেম হাসপাতালে এবং পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ সম্পর্কে সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে ওসি ইয়াছিন মিয়া জানান, ফুটেজে দেখা গেছে মোশাররফ হোসেন ভবনের ভেতরে বারবার ওপরে উঠছিলেন এবং নিচে নামছিলেন। সম্ভবত তিনি পথ হারিয়ে ফেলেছিলেন। একপর্যায়ে বেজমেন্ট-১–এর ফাঁকা জায়গা থেকে নিচে পড়ে যান তিনি।

ইতোমধ্যে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।