News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-21, 9:03am

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

bijoya-8fa818c7977a9b5b91fb6e3d6ca363ff1792551833.jpg

ছবি: সংগৃহীত


আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের পূজা-অর্চনা, আনন্দ-উৎসব আর নানা আয়োজনের পর মণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর।

সকালে বিভিন্ন পূজামণ্ডপে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেবীর চরণে শেষ অঞ্জলি দিয়ে ভক্তরা জানাচ্ছেন বিদায়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।

দুপুর থেকে বিভিন্ন স্থানে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া হবে। পরে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হবে বিসর্জন ঘাটের উদ্দেশে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।


হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর পূজা-অর্চনা শেষে আজ পালিত হচ্ছে বিজয়া দশমী।