News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-21, 9:56am

বুধবার রাজধানীর যেসব মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ

market-bangladesh-1c75f4d440abe7e4a0549a3c2084ed7d1792554975.jpg


রাজধানীতে কেনাকাটা করতে বের হওয়ার আগে মার্কেট ও দোকানপাটের সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়া জরুরি। তা না হলে নির্দিষ্ট এলাকায় গিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ পেয়ে ভোগান্তিতে পড়তে হতে পারে। বুধবার (২১ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি মার্কেট ও নির্দিষ্ট এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও উত্তরার মাসকট প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

এদিন বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

কেনাকাটার পরিকল্পনা করার আগে তালিকাটি দেখে নিলে অপ্রয়োজনীয় যাতায়াত ও সময়ের অপচয় এড়ানো সম্ভব হবে।