News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-21, 1:26pm

টঙ্গীতে ‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ’, একই পরিবারের ৩ জন দগ্ধ

dmc-burn-457af32eacbf09ce21a88fd7a69895e51792567562.jpg

ছবি: সংগৃহীত


গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ‘গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে’ একই পরিবারের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। বুধবার (২১ সেপ্টম্বর) ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, দগ্ধদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। গ্যাস লিকেজের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে। দগ্ধ তিনজন হলেন লালচান (৬০), তানিশা (১৬) একং নাছিমা (৫০)।


তাদের সম্পর্কে চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, চাকরিজীবী লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে, তানিশার পুড়েছে ৮৬ শতাংশ আর নাছিমার শরিরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।