News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-11-01, 7:58am

সাতক্ষীরায় জামায়াতকর্মীদের বহনকারী বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩০

jamat-d16717a69387c8af8089ecd682e7915e1793498306.jpg


সাতক্ষীরার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক মোল্লা (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা এলাকার চরাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক মোল্লা পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আফতাব মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দা রিপন মোল্লা জানান, খুলনায় ১১ দলীয় জোটের আয়োজিত সড়ক মার্চে অংশ নিয়ে জামায়াতের নেতাকর্মীরা বাসে করে সাতক্ষীরায় ফিরছিলেন। পথে চরাবটতলা মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসটি আব্দুল খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, সড়ক মার্চ থেকে ফেরার পথে ওই বৃদ্ধ হঠাৎ বাসের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। ওই পথচারীও মারা যান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফাজ্জেল হোসেন জানান, জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসের ধাক্কায় ওই পথচারীর মৃত্যু হয়েছে। বাসটি খাদে পড়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। চালকের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের আঘাত তুলনামূলক কম।