News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
রাঙামাটি প্রতিনিধি প্রথম পাতা 2026-11-01, 8:51pm

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

sajek-0ad00fc74331456217ed2e9f31ba58311793544665.jpg

ছবি: সংগৃহীত


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির সাজেকে ফের জেএসএস ও ইউপিডিএফের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। 

রোববার (১ নভেম্বর) বিকাল ৪টা থেকে প্রায় ৫টা পর্যন্ত সাজেকের ঝুরঝুরি ছড়ার লাঙ্গলমারা এলাকায় দুগ্রুপের মধ্যে গোলাগুলি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে দুর্গমতার কারণে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

এর আগে শনিবার ওই দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসব গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


অন্যদিকে, সাজেক পর্যটন সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন নামে স্থানীয় দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি রোববার সকাল-সন্ধ্যা শিথিল করলেও এদিন পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ব্যানারে খাগড়াছড়ির অপর একটি সংগঠন পালটা অবরোধ ডাকে। এ অবরোধের প্রভাবে দুটি সংগঠনের শিথিলতা তেমনটা কার্যকর হয়নি বলে জানা গেছে। ফলে কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও অন্য যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। তবে সোমবার থেকে আবার অনির্দিষ্টকালের অবরোধ চলবে বলে জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। 


স্থানীয়রা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে রোববার বিকালে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। শনিবারও সাজেকের মাচলং এলাকার দুর্গম কলাবুনিয়া ও ভাঙামুড়া নামক এলাকায় এ দুটি গ্রুপের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে গোলাগুলিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে উভয়পক্ষ। 


ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেছেন, তাদের কেউ এ ধরনের গোলাগুলিতে জড়িত থাকার প্রশ্নই আসে না।