News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বিশেষ প্রতিবেদক, ঢাকা: প্রথম পাতা 2026-11-02, 1:41pm

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা: ২৮ নভেম্বর ভোটগ্রহণ

tea-2a7913e16c403e701db3da60fbc8703c1793605307.jpg

ছবি: সংগৃহীত


আগামী ২৮ নভেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি নং: বি-৭৭) আসন্ন নির্বাচন। ৩০ অক্টোবর ২০২৬ তারিখে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ আবদুছ সামাদ আল আজাদ এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ও বিধিমালা ঘোষণা করেছেন। চা শ্রমিকদের অধিকার আদায়ের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের চা বাগানগুলোতে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এবারের নির্বাচনটি পঞ্চায়েত প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালী কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ—এই তিনটি স্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের ৫টি জেলার (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি) ২০টি উপজেলা জুড়ে বিস্তৃত মোট ২৩০টি মূল বাগান ও ফাঁড়ি বাগানে কর্মরত প্রায় ১ লক্ষ চা শ্রমিক এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট জেলাসমূহের জেলা প্রশাসকগণ সমন্বয়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসারগণ সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ আবদুছ সামাদ আল আজাদ আশাবাদ ব্যক্ত করেছেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। এই নির্বাচন সফল করতে স্থানীয় প্রশাসন, police, আনসার ও ভিডিপি, চা বাগান ব্যবস্থাপকগণ, বাংলাদেশী চা সংসদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ যেমন— প্রাথমিক ও গণশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করছে।

উল্লেখ্য, এই নির্বাচন সংক্রান্ত বিস্তারিত নির্বাচনী তফসিল ও বিধিমালা শ্রম অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট (dol.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।