News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-11-04, 8:12am

ট্রাক-ভ্যানের সংঘর্ষের পর ভয়াবহ আগুন, মহাসড়ক বন্ধ

ambu-505e9ff10f782102834c06dfa953df351793758366.jpg


অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে একটি ট্রাক ও রেফ্রিজারেটেড ভ্যানের সংঘর্ষের পর দুই যানবাহনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে জরুরি সেবাকর্মীরা। তবে যানবাহনের ভেতরে থাকা ব্যক্তিদের কাছে এখনো পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা।

বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে পশ্চিম অস্ট্রেলিয়ার মেকেরিং এলাকায় গ্রেট ইস্টার্ন হাইওয়ে ও কুয়েলিংটন রোডের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি পার্থ শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে।

দুর্ঘটনায় একটি কনটেইনারবাহী ট্রেইলার টানা ট্রাকের সঙ্গে একটি রেফ্রিজারেটেড ভ্যানের সংঘর্ষ হয়। সকাল ৭টার দিকে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি যানবাহনকেই আগুনে জ্বলতে দেখেন।

উদ্ধার অভিযানে স্বেচ্ছাসেবী ও পেশাদার দমকল বাহিনীর মোট নয়টি দল এবং চারটি অ্যাম্বুলেন্স ইউনিট কাজ করছে। পাশাপাশি জরুরি উদ্ধার হেলিকপ্টারও পাঠানো হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনের তীব্রতার কারণে অ্যাম্বুলেন্সকর্মীরা এখনো গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারেননি।

দুর্ঘটনার পর গ্রেট ইস্টার্ন হাইওয়ের ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ABC News