News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
চাকরি ডেস্ক শ্রম ও কর্মসংস্থান 2026-11-01, 7:24pm

ট্রেইনি অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ৩১,০০০

ebl_20261101_172255313-f4a2507c3ff3c265ea70fb9485b0f9b21793539461.jpg

ছবি: সংগৃহীত


ইস্টার্ন ব্যাংক পিএলসি ট্রেইনি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের মাসে ৩১ হাজার টাকা বেতন দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অফিসার


বিভাগ: কার্ড সেলস


পদসংখ্যা: নির্ধারিত নয় 


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি


অন্যান্য যোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ হতে হবে


অভিজ্ঞতা: প্রয়োজন নেই, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 


প্রার্থীর ধরন: নারী-পুরুষ


কর্মস্থল: ঢাকা



চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম


বেতন: ৩১,০০০ টাকা


অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী


আবেদন যেভাবে: অনলাইন


আবেদনের সময়সীমা: ৭ নভেম্বর ২০২৬