News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
চাকরি ডেস্ক শ্রম ও কর্মসংস্থান 2026-11-04, 7:00pm

চাকরি দেবে আড়ং, থাকছে যেসব সুবিধা

job-9dddd5ce1b1375bc497feeb871842d4b1793797209.jpg


আড়ং কোয়ালিটি কন্ট্রোল বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসোসিয়েট অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতদের বেতনের পাশাপাশি  প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা ১০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম ও বিবরণ


প্রতিষ্ঠানের নাম: আড়ং


পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার


বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল 


পদসংখ্যা: নির্ধারিত নয় 



শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে হলে অগ্রাধিকার দেওয়া হবে)


অন্যান্য যোগ্যতা: টেক্সটাইল ও গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়া (ফেব্রিক পরিদর্শন, কাটিং, ওয়াশিং-কালার ব্লিডিং) সম্পর্কে ধারণা; বিশ্লেষণাত্মক সক্ষমতা এবং প্রতিবেদন লেখার দক্ষতা।


অভিজ্ঞতা: ১-২ বছর


প্রার্থীর ধরন: নারী-পুরুষ


বয়সসীমা: অন্তত ২৫ বছর



চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম


বেতন: আলোচনা সাপেক্ষে 


অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা ইত্যাদি।


কর্মস্থল: ঢাকা


আবেদন যেভাবে: অনলাইন

 

আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর ২০২৬