News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
সাবিনা ইয়াসমিন রত্মা লাইফস্টাইল 2026-11-01, 12:37pm

সুখের সংজ্ঞা কী?

sabrina-00e45749508fe15ca1af3397eab8db781793515031.jpg


সুখের সংজ্ঞা সবার কাছে এক নয়। 

কেউ সুখ খুঁজে পায় অঢেল সম্পদের মাঝে, 

কেউ খ্যাতি আর সাফল্যে।

আবার কেউ খুঁজে পায় প্রিয় মানুষের 

একটুখানি ভালোবাসায়। 

কিন্তু সত্যি বলতে, সুখ মানেই জীবনে সবকিছু পেয়ে যাওয়া নয়,  বরং যা আছে,

 তার মাঝেও শান্তিতে বাঁচতে পারার নামই সুখ।

সুখ মানে দামি বাড়ি, বিলাসবহুল জীবন কিংবা মানুষের চোখে সফল হয়ে ওঠা নয়। 

কখনো এক কাপ চায়ের সঙ্গে প্রিয় মানুষের গল্প, পরিবারের সবার ভালো থাকা, 

সারাদিনের ক্লান্তি শেষে একটু নিশ্চিন্ত ঘুম,

 কিংবা মন খারাপের দিনে কারও আন্তরিকভাবে পাশে দাঁড়ানো—এসব ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় সুখ।

আমরা অনেক সময় সুখের পেছনে ছুটতে ছুটতে ভুলে যাই, সুখ আসলে আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করতে গিয়ে নিজের প্রাপ্তি গুলোকে তুচ্ছ মনে করি। 

অথচ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে,

 যাদের কাছে আমাদের জীবনের সাধারণ

 বিষয়গুলোও স্বপ্নের মতো।

সুখ মানে দুঃখহীন জীবন নয়, 

বরং দুঃখের মাঝেও আশার আলো খুঁজে নেওয়া। 

সুখ মানে সব ইচ্ছা পূরণ হওয়া নয়, 

বরং অপূর্ণতার মাঝেও নিজেকে ভালো রাখতে শেখা। সুখ মানে সবাইকে খুশি করা নয়,

 বরং নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকা এবং নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা।

জীবনে সবকিছু আমাদের ইচ্ছেমতো হবে না। 

কিছু মানুষ দূরে চলে যাবে, 

কিছু স্বপ্ন অপূর্ণ থেকে যাবে, 

কিছু কষ্ট নীরবে বয়ে বেড়াতে হবে। 

তবুও জীবন থেমে থাকে না। 

যে মানুষ অল্পতে তুষ্ট হতে জানে, 

কৃতজ্ঞ থাকতে জানে এবং প্রতিকূলতার মধ্যেও নিজের মনের শান্তি ধরে রাখতে পারে, 

প্রকৃত সুখের ঠিকানা সে-ই খুঁজে পায়।

তাই সুখকে দূরের কোনো গন্তব্য ভেবে খুঁজে 

বেড়াবেন না। 

নিজের জীবনের ছোট ছোট প্রাপ্তিকে ভালোবাসুন,

 প্রিয় মানুষদের মূল্য দিন,

 অপ্রয়োজনীয় প্রত্যাশা কমান এবং নিজের 

 মনের যত্ন নিন।

কারণ সুখের আসল সংজ্ঞা হলো—জীবনে সবকিছু নিজের মতো করে পাওয়া নয়, বরং যা পেয়েছি, তা নিয়ে সুন্দরভাবে বাঁচতে শেখা।