News update
  • শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন     |     
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
  • হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে     |     
বঙ্গলোক রিপোর্ট সাহিত্য ও সাময়িকী 2026-07-29, 8:31pm

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ৪র্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা

literacy-ea9aabd740d5133ceaecb8f9823127201785335501.jpg


নিউইয়র্কের অদূরে চেস্টনাট রিজের থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬। বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসার এবং বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (BILS) এ আয়োজন করে।


এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বসাহিত্য ও সংস্কৃতিতে শাড়ি’। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা এতে অংশ নেন। 


উদ্বোধন করেন এমেরিটাস অধ্যাপক, সাবেক উপাচার্য ও লেখক ড. মোস্তফা সারওয়ার। অনুষ্ঠানে শাড়ির ঐতিহ্য, ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রখ্যাত কবি সুবোধ সরকার ও কবি মোহাম্মদ নূরুল হুদা।


দুই দিনের আয়োজনে বাংলা, ইংরেজি, স্প্যানিশ ও তুর্কি ভাষায় কবিতা, গল্প ও ছড়া পাঠ, আবৃত্তি, সংগীত পরিবেশনা, লাইভ ক্রিয়েটিভ রাইটিং প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি লেখকদের বই প্রদর্শন ও বিক্রয়, অটিজম স্পেকট্রামে থাকা তরুণদের শিল্পকর্ম প্রদর্শনী এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে আলোচনা ছিল।


সমাপনী পর্বে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ড. মোস্তফা সারওয়ারকে BILS Award ২০২৬ প্রদান করা হয়। প্রথমবারের মতো প্রবর্তিত BILS Writers-in-Residence Award পান ভারতের কবি সুবোধ সরকার ও বাংলাদেশের কবি মোহাম্মদ নূরুল হুদা।


অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন কবি মোহাম্মদ নূরুল হুদা ও কনভেনর গিয়ানা মেলা। ধন্যবাদ জ্ঞাপন করেন BILS-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট অধ্যাপক ড. ধনঞ্জয় সাহা। পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে পুদিনা গাছের চারা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আগামী বছরের রকল্যান্ড রিট্রিট ও বইমেলা অনুষ্ঠিত হবে ২৪–২৫ জুলাই ২০২৭। আগামী আসরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মেঘনা থেকে মিসিসিপি’।