News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
বঙ্গলোক রিপোর্ট জাতীয় 2026-09-02, 9:09am

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ

secretary-general-of-the-inter-parliamentary-union-ipu-anda-filip-01efdda7c5a85d1e4b518abbb1b58cbf1788318560.jpg


বাংলাদেশ সফর শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।


আইপিইউ মহাসচিব ৩০ আগস্ট ঢাকায় আসেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধীদলীয় নেতা ড. মো. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, নারী সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন।


বৈঠকগুলোতে বাংলাদেশে গণতান্ত্রিক পুনর্গঠন এবং সংসদ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন আন্দা ফিলিপ।


সফরের অংশ হিসেবে আইপিইউ মহাসচিব জাতীয় সংসদ ভবন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।


সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইপিইউ মহাসচিবকে বিদায় জানান বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।