News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বঙ্গলোক রিপোর্ট জাতীয় 2026-10-23, 9:41am

পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের

bd-japan-ca6d8fe4cbb0ee5168b04582013e95961792726862.jpg


আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে এক ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি উল্লেখ করা হতে পারে। চলতি মাসেই জাপান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

প্রস্তাবিত বিনিয়োগের অর্থ অটোমোবাইলসহ বিভিন্ন উৎপাদনশিল্প এবং জ্বালানি স্থাপনা নির্মাণে ব্যয় করা হতে পারে বলে জানিয়েছে নিক্কেই এশিয়া।

এ ছাড়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের ক্ষেত্রেও জাপানি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ একাধিক পক্ষের সম্পৃক্ততায় অঞ্চলটি গড়ে তোলা হচ্ছে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ার পাশাপাশি শিল্প উৎপাদন সম্প্রসারণ, উৎপাদন খাতের বৈচিত্র্য বৃদ্ধি এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে।

অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়নে দীর্ঘদিন ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে জাপান। প্রস্তাবিত বিনিয়োগ উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও বিস্তৃত করতে পারে বলে আশা করা হচ্ছে।