News update
  • জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের আহ্বান:বিএসপির মতবিনিময় ও সংবর্ধনা সভায় ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী     |     
  • শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন     |     
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
খবর 2026-08-07, 11:22am

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

53-d82c8d1619ad8176d665453cfb2e55f01786080163.jpg


ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।


শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


রেলওয়ে পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় হঠাৎ করে সামনের অংশের পাওয়ারকারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের ওপর বগিগুলো আটকে যাওয়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।


তিনি আরও জানান, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ রুটের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।