
ছবি: সংগ্রহীত
১২ আগস্ট ২০২৬, ১০:৫১ এএম
অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে সৃষ্ট জনরোষ ও হামলার আশঙ্কায় নীলফামারীর ডোমারে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পক্ষ থেকে থানায় লিখিত আবেদন করা হয়েছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় সৃষ্ট পরিস্থিতিতে অফিস ও উপকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়।
তীব্র গরম ও চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ বরাদ্দ না পাওয়ায় ঘন ঘন লোডশেডিং। গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও হামলার আতঙ্ক। ডোমার জোনাল অফিস, আন্ধারুর মোড় উপকেন্দ্র-১ এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্র। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডোমার থানায় লিখিত নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়।