News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বঙ্গলোক ডেস্ক খবর 2026-10-16, 7:04am

শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

electricity-641b2b00d03f9990007869f7cc5281e41792112696.jpg


জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন রাজশাহীর কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং গোবিন্দগঞ্জে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজশাহী ও গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নেসকো জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা, অনাকাঙ্ক্ষিত বিভ্রাট এড়ানো এবং সেবা আধুনিকায়নের অংশ হিসেবে বৈদ্যুতিক লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে।

রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বিদ্যুৎলাইনের আশপাশে গাছের ডালপালা কাটার জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎবিহীন এলাকাগুলো হলো নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোসপাড়া, মাছুয়াপাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ এলাকা, শেখেরচক, পঞ্চবটি ও আশপাশের এলাকা।

অন্যদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহকারী ৩৩ কেভি সোর্স ফিডারের আশপাশে গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকতে হবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।