News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
দিনাজপুর প্রতিনিধি খবর 2026-11-03, 12:08pm

দিনাজপুরে নাশকতার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

grefterrrrr-9b626939b58f7de746de9480ee73e9a51793686138.jpg


দিনাজপুর জেলার বিরল উপজেলা আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী(৫৫) কে নাশকতার মামলায় পুলিশ গ্রেফতার করেছে।


গতকাল সোমবার রাত ১০টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য গণমাধ্যমকে জানান হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াহেদ আলী (৫৫) কার্যক্রম নিষিদ্ধ বিরল উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। তার বিরুদ্ধে ‘২৪ এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে হামলা চালানোর আসামি হিসাবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানান হয়।


গতকাল সোমবার রাত ৯টায় জেলার বিরল উপজেলার ৩নং ধামইড় ইউনিয়নের ঢেরাপাটিয়া নামক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।


বিরল থানার ওসি (পরিদর্শক) মো. আল এমরান বাসস’কে জানান, ইউপি চেয়ারম্যান মো. ওয়াহেদ আলীর বিরুদ্ধে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে নাশকতার মামলার পলাতক আসামি হিসাবে   গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করেছে।


আজ মঙ্গলবার তাকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।