News update
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী     |     
রাজধানী ও শহরতলী 2026-08-05, 8:29am

রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির সংঘর্ষ, শতাধিক আহত

jannat-c3ac70501ad99a467f14f62dd46423911785896956.jpg


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা-পাল্টা হামলায় শতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে শিক্ষার্থী, সাংবাদিক ও শিক্ষক রয়েছেন।


সবচেয়ে বড় সংঘর্ষ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যেখানে অন্তত ৭০ জন আহত হন। দ্বিতীয় ক্যাম্পাস, আবাসনসহ বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।


ঢাকা আলিয়া মাদ্রাসায় আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। কয়েকজন আহত হন এবং পরে হলের বিভিন্ন কক্ষে ভাঙচুরের অভিযোগ ওঠে।


একই দিনে ঢাকা কলেজেও দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


এদিকে বরিশালের বিএম কলেজে ছাত্রশিবিরের কর্মীদের মারধর করে ছাত্রাবাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগের দিনের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এসব ঘটনার জন্য ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরকে দায়ী করেছে। বিভিন্ন ছাত্রসংগঠন, ডাকসু ও রাজনৈতিক দল পৃথকভাবে নিন্দা, প্রতিবাদ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।