
আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) ও শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শোকসভা, সংবাদ সম্মেলন, কবিতা পাঠ, বাঁশিবাদন সন্ধ্যা ও ফটোপ্রদর্শনী।
শুক্রবার সকাল ১০টায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাগপা ছাত্র কাফেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান, এমপি। একই হলে বিকেল ৪টায় গণতন্ত্রী পার্টির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এদিন সকাল ১০টায় জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন নজরুল ইসলাম খান। একই হলে সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশিবাদন সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
আবদুস সালাম হলের (তৃতীয় তলা) সকাল ১০টায় ‘কবিতা বাংলাদেশ’-এর উদ্যোগে ‘লাল জুলাইয়ের কবিতা পাঠ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কবি আবদুল হাই শিকদার। একই হলে বিকেল ৩টায় বাসদ (মার্কসবাদী)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক আনু মুহাম্মদ।
এ ছাড়া সকাল ১০টায় মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে (তৃতীয় তলা) অপ্সরী ওমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সকাল ১০টায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ডা. শফিকুর রহমান, এমপি। একই মিলনায়তনে বিকেল ৩টায় ‘দ্য মাদার অব ডেমোক্রেসি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আলহাজ সালাউদ্দিন সরকার।
অন্যদিকে, শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অধিকার’-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আদিলুর রহমান খান। একই হলে বিকেল ৩টায় মিনহাজ-উল-কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম (অব.)।
জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১০টায় বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাফর আহমেদ মজুমদার।
আবদুস সালাম হলে (তৃতীয় তলা) সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট আতিকুর রহমান। একই হলে বিকেল ৩টায় ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন নাহিদ ইসলাম, এমপি।
এ ছাড়া শনিবার সকাল ১০টায় মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে (তৃতীয় তলা) বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আর সকাল ৯টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফটোপ্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপির।