
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বায় মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবলেট মেরামতসহ বিভিন্ন প্রযুক্তিসেবা নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে ‘সেল এক্সপার্টস’ (Cell Experts)। প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও উদ্যোক্তা মাসুম বিল্লাহর উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির উদ্বোধন হবে আগামী রোববার, ১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা সাড়ে ৭টায়। এর ঠিকানা ৪৫ রেলওয়ে প্যারেড, ল্যাকেম্বা, এনএসডব্লিউ ২১৯৫।
প্রতিষ্ঠানটিতে আইফোন, স্যামসাং, অপো, নকিয়া ও হুয়াওয়েসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন মেরামতের পাশাপাশি ল্যাপটপ ও ট্যাবলেটের সমস্যার সমাধান পাওয়া যাবে। সেবার মধ্যে রয়েছে ভাঙা স্ক্রিন ও ব্যাটারি পরিবর্তন, চার্জিং পোর্ট ও ক্যামেরার সমস্যা সমাধান, পানিতে ক্ষতিগ্রস্ত ডিভাইস মেরামত এবং ডেটা রিকভারির কাজ। ডিভাইসের অবস্থা ও প্রয়োজনীয় যন্ত্রাংশের প্রাপ্যতার ভিত্তিতে এসব সেবা দেওয়া হবে।
মেরামতের পাশাপাশি পাওয়া যাবে মোবাইল ও কম্পিউটারের বিভিন্ন অ্যাকসেসরিজ। একই স্থানে ফটোকপি, প্রিন্টিং ও লেমিনেটিংয়ের সুবিধাও রাখা হচ্ছে। এ ছাড়া জাস্টিস অব দ্য পিস বা জেপি সেবার জন্যও যোগাযোগ করা যাবে।
ব্যস্ত কর্মজীবী মানুষ ও জরুরি প্রয়োজনে সেবা নিতে আসা গ্রাহকদের কথা বিবেচনায় রেখে রাত ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানটি খোলা রাখার পরিকল্পনা রয়েছে। উপযোগী মেরামতের ক্ষেত্রে যন্ত্রাংশের প্রাপ্যতা সাপেক্ষে ৩০ মিনিটের এক্সপ্রেস সেবাও থাকবে।
সেল এক্সপার্টসের পরিচালক মাসুম বিল্লাহ বলেন, “মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই ব্যবসা শুরু করেছি। মোবাইল ফোন কিংবা ল্যাপটপ এখন আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় অংশ। এগুলো হঠাৎ নষ্ট হয়ে গেলে কাজ, পড়াশোনা ও পরিবারের সঙ্গে যোগাযোগে সমস্যা হয়। মানুষের সেই প্রয়োজনের সময়ে পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের চেষ্টা থাকবে গ্রাহকের সমস্যাটি ভালোভাবে বুঝে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং যত্নের সঙ্গে সেবা দেওয়া। প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় সব কমিউনিটির মানুষের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মাসুম বিল্লাহ।
যোগাযোগ: 0498 57 50 80
ইমেইল: cellexpertsau@gmail.com
ওয়েবসাইট: www.cellexperts.au