News update
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনকে ঘিরে বিতর্ক     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-08-04, 7:04pm

কিশোরগঞ্জের ভৈরবে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা

untitled-3-copy-0d7bd2a07f607533cdcb3d78291fcb0e1785848645.jpg

ছবি: সংগ্রহীত


৪ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে মামার চুরি হওয়া নৌকার খোঁজ করায় সাদ্দাত মিয়া (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত ৮টার দিকে ভৈরব পৌরসভার লক্ষ্মীপুর এলাকার ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের পেছনে এই ঘটনা ঘটে। নিহত সাদ্দাত ওই এলাকার আরমান মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে ডাকাত সর্দার হিসেবে পরিচিত আনার মিয়া।

সাদ্দাতের মামা স্বপন মিয়ার একটি মাছ ধরার নৌকা চুরি হয়। সোমবার রাতে সাদ্দাত নিজ বাসা থেকে বের হয়ে অভিযুক্ত আনার মিয়ার কাছে তার মামার চুরি হওয়া নৌকার খোঁজ চান। এতে ক্ষিপ্ত হয়ে আনার ও তার সহযোগীরা সাদ্দাতকে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের পেছনে নিয়ে গিয়ে গলায় ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত আনার মিয়া গা ঢাকা দিয়েছেন। ভৈরব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।