News update
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-10-15, 7:15am

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি

aramco-ksa-72b1487c5252f687b32f07b9d6f624541792026915.jpg


সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদরদপ্তরের একটি ভবনে হামলার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ায় ভবনটির কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

এর আগে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে একটি অফিস ভবনে ছোটখাটো অগ্নিকাণ্ডের কথা জানিয়েছিল। তবে পরবর্তী সময়ে ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্রগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে সূত্রগুলো জানায়, আরামকোর কমপ্লেক্সের একটি ভবনে লাগা আগুন কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। তবে হামলায় ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে কর্মীরা বর্তমানে দূর থেকে কাজ করছেন।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবসহ বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো হামলার ঝুঁকিতে রয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।