News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
সিডনি প্রতিনিধি: প্রথম পাতা 2026-10-21, 8:32pm

অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন রোববার

asd-7815696ecbf1c96e6894b779456d330e1792593148.jpg

ছবি: সংগৃহীত


প্রবাসে বাংলা সাংবাদিকতার ঐক্য সুদৃঢ় করা, পেশাগত সম্পর্ক জোরদার এবং সংগঠনের ভবিষ্যৎ পথচলায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন।

অস্ট্রেলিয়ার বহুজাতিক সমাজে বাংলা ভাষার চর্চা, সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, লেখক-সাংবাদিক-শিক্ষাবিদদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সংগঠনটির কার্যক্রমের গুরুত্ব রয়েছে। নতুন নেতৃত্ব এসব ক্ষেত্রে কীভাবে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করে, তা নিয়েও সদস্যদের প্রত্যাশা রয়েছে।

রোববার দুপুর ১২টায় সিডনির রকডেল রেড রোজ ফাংশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি। এবারের নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও প্রত্যাশা। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক ও শিক্ষাবিদদের অন্যতম ফেডারেল সংগঠন এবিজেএ-এর ২০২৬ সালের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনজন। তারা হলেন প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিন ফারুকী এবং ড. মোহাম্মাদ মিজানুর রহমান। সদস্যদের অংশগ্রহণে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।


এবিজেএ সভাপতি মোহাম্মদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আশা প্রকাশ করেন, সবার সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবারের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফল হবে। একইসঙ্গে নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে এবং পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।