News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-22, 7:40am

সুন্দরবন ও মোংলা বন্দরের উন্নয়ন দেখতে খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

prime-minister-tarique-rahman-d1a5dad2bdae9e1fa0e08f7501cc13a91792633259.jpg


সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রম এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনা করতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের এই সফরে তিনি সুন্দরবন এলাকা, মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। পাশাপাশি উন্নয়ন প্রকল্প নিয়ে একটি পর্যালোচনা সভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে খুলনার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন তিনি।

এরপর সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। সেখান থেকে দুপুর পৌনে ১টার দিকে নৌপথে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘বানৌজা মোংলা’য় পৌঁছাবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজের বিরতি নেবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টা ৪৫ মিনিটে নৌঘাঁটির ওয়ার্ড রুমে আয়োজিত পর্যালোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান। সভায় সুন্দরবন সংরক্ষণ, মোংলা বন্দরের বর্তমান পরিস্থিতি এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

পরে বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি এবং সাড়ে ৩টায় প্রস্তাবিত মোংলা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এসব প্রকল্পের অগ্রগতি ও সম্ভাবনা সরেজমিনে পর্যবেক্ষণ শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।