News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-11-03, 12:10pm

গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি

karkana-c827c484c4ae05614844d32f04f6b0431793686223.jpg

ছবি: সংগৃহীত


অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবারের (৩ নভেম্বর) জন্য কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 


গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় যান। এর মধ্যে কিছু শ্রমিক নাওজোর, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করে। পরে তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এক পর্যায়ে শ্রমিকদের বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার অন্তত ২০ থেকে ২৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। 


তিনি আরও জানান, বিভিন্ন এলাকার ছোট ছোট সড়কগুলোতে কিছু কিছু শ্রমিক ঘোরাফেরা করছেন। পুলিশ বিভিন্ন শিল্প এলাকা টহল দিচ্ছে।তবে পুরো গাজীপুরে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকরা বিক্ষোভ, অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছিলেন। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।