News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
সিডনি প্রতিনিধি: প্রথম পাতা 2026-11-04, 8:56am

সিডনিতে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় জেল হত্যা দিবস পালন

জাতীয় চার নেতার প্রতি প্রবাসীদের বিনম্র শ্রদ্ধা

char-neta-eab94f1de3ebd8937ddf2a155b26bb631793765996.jpeg

ছবি: সংগৃহীত


যথাযথ মর্যাদা, গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় অস্ট্রেলিয়ার সিডনিতে ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে শহীদ হওয়া স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান—এর স্মরণে সিডনিতে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক ঐতিহ্য ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পটভূমিতে সিডনি প্রবাসী আওয়ামী নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এই দিবসটিকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। এই আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশি, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডক্টর সিরাজুল হকের সভাপতিত্বে  আলোচনা সভা: শোক ও আদর্শের পুনরুজ্জীবন

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট আইনজীবী ডক্টর সিরাজুল হকের সভাপতিত্বে সিডনির  একটি  মিলনায়তনে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক হুইপ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী এডভোকেট সানজিদা খানম।

সভার শুরুতেই জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


সভায় ডক্টর সিরাজুল হক ও এডভোকেট সানজিদা খানমসহ অন্য বক্তারা বলেন, ৩রা নভেম্বর রাষ্ট্রীয় নিরাপত্তায় থাকা অবস্থায় কারাগারের ভেতরে চার শীর্ষ জাতীয় নেতাকে হত্যার ঘটনা ছিল স্বাধীন বাংলাদেশকে নেতৃত্বহীন করার এবং মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে মুছে ফেলার এক ঘৃণ্য ও সুগভীর ষড়যন্ত্র। জাতীয় চার নেতা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা চিরকাল বাঙালি জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং জাতীয় চার নেতার গৌরবময় অবদান তুলে ধরার আহ্বান জানান।