
ছবি: সংগৃহীত
বঙ্গলোক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ০৯:০১ এএম
দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সংগঠন ‘অনলাইন-এডিটরস ফোরাম’ গঠিত হয়েছে। গত ২৮ জুলাই ২০২৬ তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংগঠনের ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ‘রাজনীতি ডটকম’-এর সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু আহ্বায়ক এবং ‘ঢাকা স্ট্রিম’-এর সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ সদস্যসচিব মনোনীত হয়েছেন।
প্রধান পৃষ্ঠপোষক: মোহাম্মদ ইউনুছ (প্রকাশক, সোনালী নিউজ), আহ্বায়ক: শরিফুজ্জামান পিন্টু (সম্পাদক ও প্রকাশক, রাজনীতি ডটকম), সদস্যসচিব: গোলাম ইফতেখার মাহমুদ (সম্পাদক ও প্রকাশক, ঢাকা স্ট্রিম), নির্বাহী সদস্যবৃন্দ: তৌহিদুল ইসলাম মিন্টু (সম্পাদক, বাংলানিউজ২৪ ডটকম),
শেখ নজরুল ইসলাম (সম্পাদক, খবর সংযোগ), কে এম জিয়াউল হক (সম্পাদক, জাগোনিউজ২৪ ডটকম), উদিসা ইসলাম (নির্বাহী সম্পাদক, বাংলা ট্রিবিউন), হারুন জামিল (নির্বাহী সম্পাদক, ঢাকা মেইল), মো. শাহাদাত হোসেন (সম্পাদক, দেশ সমাচার), তাপস রায় (নির্বাহী সম্পাদক, রাইজিংবিডি)
নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা। অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধনে অংশীজন হিসেবে সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া। আগামী ৩ মাসের মধ্যে ফোরামের গঠনতন্ত্র প্রণয়ন করে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে একটি নিয়মিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন যোগ্য সদস্যদের এই ফোরামে যুক্ত করা।