News update
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী     |     
  • রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, রোববার প্রার্থী ঘোষণা     |     
বঙ্গলোক রিপোর্ট : প্রথম পাতা 2026-07-29, 9:48am

দুই দিনে নতুন ভিসি-প্রোভিসি পেল ২১ বিশ্ববিদ্যালয়

sks-mntrnly-eadb50772a5126bc6df2d5b70d8c0fbd1785296924.jpg


দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ১৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।


গতকাল সোমবার রাতে এবং আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথকভাবে এসব প্রজ্ঞাপন জারি করে।


প্রজ্ঞাপনের তথ্য বলছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবু সাদাত সায়েম। তিনি একই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক।


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. জাকির হুসাইন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক।


খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান।


এ ছাড়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. এমতাজ হোসেন।


কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জি এম শফিউর রহমান।


কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনটোমোলজি বিভাগের অধ্যাপক মোছা. নুর মহল আখতার বানু।


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা বেগম।


নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. তারিকুল ইসলাম।


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম।


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান।


মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমান।


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক মো. আবদুস সোবাহান।


রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. শফিকুল ইসলাম।


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন।


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর সরকার।


হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন।


হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. নওশের ওয়ান।


বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য ও উপ-উপাচার্যরা চার বছর দায়িত্ব পালন করবেন। তাঁদের নিয়োগ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন ও প্রযোজ্য শর্ত অনুযায়ী কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


এর আগে গতকাল সোমবার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয় সরকার।