
ছবি: সংগ্রহীত
বঙ্গলোক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ০৯:০৩ এএম
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এখন গভীর সংকটে রয়েছে। দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন কমে যাওয়া এবং আমদানিকৃত এলএনজি ও জ্বালানি তেলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি জটিলতা এবং গ্যাস সরবরাহের ঘাটতিতে দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে. সংকট সমাধানে সরকার জ্বালানি তেল আমদানি ও বিকল্প সরবরাহের চেষ্টা করছে।