News update
  • ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি: ৬৭২ জন হাসপাতালে ভর্তি এবং ২ জনের মৃত্যু     |     
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ     |     
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-08-01, 10:27am

ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

untitled-3-copy-0d7bd2a07f607533cdcb3d78291fcb0e1785558475.jpg

ছবি: সংগৃহীত


খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই, ২০২৬) রাতে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা বা আমবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা খাতুন (২২), তাদের ২২ মাস বয়সী কন্যাসন্তান মায়মুনা এবং শিহাবের শ্যালিকা রুবিয়া খাতুন (১৬)। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।