
ছবি- সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় (৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৩ জনে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭৬৭ জন। তবে পরীক্ষাগারে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে ৯৬ জন।
একই সময়ে দেশে হামের আরও ১ হাজার ১৭টি সন্দেহজনক নতুন রোগী শনাক্ত হয়েছে। ফলে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জন।
এছাড়া নতুন করে ২০১ জনের হাম পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়েছে। এতে পরীক্ষাগারে নিশ্চিত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৯৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৫২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সূত্র: The Business Standard