News update
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ     |     
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
বঙ্গলোক ডেস্ক আন্তর্জাতিক 2026-08-07, 7:47pm

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি

saudi-turkey-pakistan-defence-070826-01-1786106582-1-284af868b25e04d36feed51fd8a2f72a1786110474.jpg

ছবি- সংগৃহীত


পাকিস্তান জানিয়েছে, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিনটি দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ নেতারা সৌদি আরবে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, সশস্ত্র আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ সক্ষমতা জোরদার করাই এই চুক্তির মূল উদ্দেশ্য। চুক্তির আওতায় কোনো সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুই সদস্যের ওপরও হামলা হিসেবে গণ্য হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, তিন স্বাক্ষরকারী দেশের যেকোনোটির বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধ এবং সম্মিলিত নিরাপত্তা জোরদার করতেই এই প্রতিরক্ষা চুক্তি করা হয়েছে।