News update
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
চাকরি ডেস্ক শ্রম ও কর্মসংস্থান 2026-10-24, 8:22pm

১০ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

police-new-d0c572f408445c673cc718791bd0852e1792851761.jpg

ছবি: সংগৃহীত


বাংলাদেশ পুলিশ  ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজারের বেশি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের ৬৪ জেলায়ে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। আগ্রহীরা ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ 


পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)


গ্রেড: ১৭তম 


বেতন স্কেল: ২১,৮০০-৫১,৯০০ টাকা


অন্যান্য সুবিধা


প্রশিক্ষণকালে বিনা মূল্যে পোশাক, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধাসহ সরকারি বিধিমালা অনুযায়ী প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। 


প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর স্থায়ী নিয়োগ দেওয়া হবে। 


চাকরিতে ঝুঁকি ভাতা, রেশন, চিকিৎসাসেবা ও পদোন্নতির সুযোগ রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (ভোকেশনালসহ) পাস, নূন্যতম জিপিএ ২ দশমিক ৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে


অভিজ্ঞতা: প্রয়োজন নেই


অন্যান্য যোগ্যতা


আবেদনকারীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে


অবিবাহিত হতে হবে, শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকার শর্তও রয়েছে।


সাঁতার জানা আবশ্যক। 


বয়সসীমা: ১৮-২০ বছর, ২০২৬ সালের ৩০ অক্টোবরে


উচ্চতা


পুরুষ কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি


মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি 


দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে



আবেদন যেভাবে: অনলাইন


আবেদন ফি


প্রাথমিক আবেদন ফি ৬৫ টাকা।


লিখিত পরীক্ষার জন্য পরবর্তী ধাপে ৫৬ টাকা ফি দিতে হবে। 


আবেদনের সময়সীমা: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১২টা